গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা শেষ হচ্ছে শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৯:১২আপডেট : ০২ জুন ২০১৬, ১৯:১৭

গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা শেষ হচ্ছে শনিবার আগামী ৪ জুন শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার (জাতীয় পর্যায়) সমাপনী অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সেরা ২১০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন।

যে ইভেন্টগুলোতে প্রতিযোগীরা লড়বেন সেগুলো হলো:

বালক (দলীয়) : হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, সাতচাড়া।

বালক (একক): মোরগ লড়াই, তৈলাক্ত বাঁশে বেয়ে ওঠা।

বালিকা (দলীয়): গোল্লাছুট, বউ-চি, কানামাছি।

বালিকা (একক): এক্কা-দোক্কা, দড়িলাফ।

আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। তিনি বলেন, 'এই কর্মসূচির জন্য বছরে ৬ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়।'

এ সময় সমাপনী অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান দ্য ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া)ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা কর্মসূচির পরিচালক দীল মোহাম্মদ বক্তব্য রাখেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে