কিছুদিন আগেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতছাড়া হয়েছে সেরেনা উইলিয়ামসের। তবে আরেক দিক দিয়ে ঠিকই নিজের পাওনা বুঝে নিয়েছেন মার্কিন এই তারকা। ফোর্বস ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ আয়কৃত নারী ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছেন সেরেনা।
এরআগে অবশ্য এই তালিকায় শীর্ষে ছিলেন মারিয়া শারাপোভাই। কিন্তু গত ১২ মাসে প্রায় ২৮.৯ মিলিয়ন ডলার আয় করে শারাপোভাকে পেছনে ফেলেছেন তিনি। গত ১১ বছর ধরে এই তালিকায় শীর্ষেই ছিলেন রাশিয়ান তারকা শারাপোভা। গত ১২ মাসে শারাপোভার আয় ছিল ২১.৯ মিলিয়ন ডলার। যেটা আগের বছরের তুলনায় ৮ মিলিয়ন কম।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মিক্সড মার্শাল আর্টস তারকা রোন্ডা রৌসি। তার আয় ১৪ মিলিয়ন ডলার।
/এফআইআর/








