সপ্তম রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে রাকিব ও রাজীব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৬, ২০:৪৭আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:৫৯

যুগ্মভাবে  শীর্ষে রাকিব ও রাজীব সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবার সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম  রাউন্ডের খেলায় রাজীবের সঙ্গে  ড্র করে পযেন্ট ভাগাভাগি করেন রাকিব।
ছয় পয়েন্ট করে নিয়ে ৫জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,  গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, জনতা ব্যাংকের কর্মকর্তা ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সোহেল চৌধুরী ও তিতাস ক্লাবের শফিক আহমেদ।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন- আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ইকরামুল হক সিয়াম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিংয়ের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, হাসান মেমোরিয়াল চেসের সাইফুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও মীর চেস ক্লাবের মো. সিদ্দিকুর রহমান।

জিয়া মিনহাজকে, শাকিল মালেককে, শফিক ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানকে, ইমন মোহাম্মদ সিরাজুল কবীরকে, সোহেল মো. আনিসুজ্জামান মল্লিককে, পরাগ রেজাউল ইসলাম বাবুকে, সিয়াম মোস্তফা রাজীবুল হাসানকে, সাইফুল মো. আবু হানিফকে, জাভেদ অভিক সরকারকে ও সিদ্দীক  যদুনাথ বিশ্বাসকে পরাজিত করেন। আর মোস্তফার সঙ্গে ড্র করেন আমিন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি