রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করবেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ২০:৩৭আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২০:৫২

সিদ্দিকুর রহমান আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান। আজ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অলিম্পিক গেমসগামী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছেন গলফার সিদ্দিকুর রহমান। এছাড়া আর্চারির শ্যামলী রায়, শ্যুটার আব্দুল্লাহেল বাকী, সাঁতারু মাহফিজুর রহমান, সোনিয়া আক্তারসহ মোট ৪ জনের ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এছাড়াও এ্যাথলেটিকস দলের মেসবাহ আহমেদ এবং শিরিন আক্তারের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পথে ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, গেমসের সেফ দ্য মিশন লে. জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম (অব.), বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.)-সহ শুটিং, আর্চারি, সুইমিং, অ্যাথলেটিকস এবং গলফ দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী