অলিম্পিকের অ্যাথলেটিক্সে অংশ নিতে পারছে না বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১৮:৩৬আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৮:৪৬

অলিম্পিকের অ্যাথলেটিক্সে অংশ নিতে পারছে না বাংলাদেশ? আজ শনিবার বিকাল পর্যন্ত কোনও ওয়াইল্ড কার্ড না আসাতে ১৯৮৪ সালের পর প্রথমবার অলিম্পিক গেমসের অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে আজ শনিবার বিকালে বিরাজ করছিল এক হতাশার পরিবেশ। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্প্রিন্টার সাইদুর রহমান ডন দেশের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেন। এরপর কুইন অব দ্য গেমস খ্যাত অ্যাথলেটিক্সে গত ৩২ বছরে অন্তত একটি করে ওয়াইল্ড কার্ড পেয়ে এসেছে বাংলাদেশ। ২০১২ সালের লন্ডন গেমসে অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিলেন দেশের দ্রুততম মানব মোহন খান। এবার দেশের দ্রততম মানব ও মানবী মেজবাহ আহমেদ ও শিরিন আকতারের জন্য দুটি ওয়াইল্ড কার্ড চেয়েছিল বাংলাদেশ। শুক্রবার ছিল ওয়াইল্ড কার্ড প্রদানের শেষ দিন। আজ বিকাল পর্যন্ত এ ব্যাপারে রিও অলিম্পিক কমিটি বা আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন কোনও কিছু না পাঠানোতে হতাশ হয়ে পড়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন।

এ ব্যাপারে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিম বলেন, ‘কেনও এমন হলো তা আমাদের জানা নেই। আমরা নিয়মমাফিক সবকিছুই করেছি আর এ রকম এর আগে কখনও হয়নি। তবে আমরা আশা ছাড়ছি না। আমরা আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে অনুরোধ করে ইমেইল পাঠিয়েছি। তাদের অনুরোধ করেছি বিষয়টি পুনর্বিবেচনার জন্য।’

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী