অবশেষে অলিম্পিকের অ্যাথলেটিক্সে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৫:৫৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:০৭

অবশেষে অলিম্পিকের অ্যাথলেটিক্সে যাচ্ছে বাংলাদেশ যথাসময়ে ওয়াইল্ড কার্ড না পাওয়ায় অলিম্পিক গেমসের অ্যাথলেটিক্সে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে শঙ্কা দূর হলো। সেখানে খেলতে ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার।

গত ১৫ ‍জুলাই ছিল মেজবাহ ও শিরিনের জন্য ওয়াইল্ড কার্ড পাওয়ার শেষ সময়। কিন্তু সোমবার রাতে হঠাৎ করেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ওয়াইল্ড কার্ড দেওয়ার সিদ্ধান্ত জানায়।

এ ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার জানান, ‘ গতকাল রাতে তারা মেজবাহ ও শিরিনের ওয়াইল্ড কার্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।’
জাতীয় অ্যাথলেটিক্সে মেজবাহ ও শিরিন টানা দ্বিতীয়বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা। গত আসরে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। আগের বার ১২.২৪ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন তিনি। আর ছেলেদের ১০০ মিটারে সেরা হতে মেজবাহ সময় নেন ১০.৬০ সেকেন্ড। আগের সামার মিটে ১০.৪৩ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্প্রিন্টার সাইদুর রহমান ডন দেশের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেন। এরপর কুইন অব দ্য গেমস খ্যাত অ্যাথলেটিক্সে গত ৩২ বছরে অন্তত একটি করে ওয়াইল্ড কার্ড পেয়ে এসেছে বাংলাদেশ। ২০১২ সালের লন্ডন গেমসে অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিলেন দেশের দ্রুততম মানব মোহন খান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে