এবার অলিম্পিকে রাশিয়ার ৭ সাঁতারু নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ১৩:০০আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৩:২০

কিছুদিন আগে ডোপিংয়ের কারণে রিও অলিম্পিকে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের অ্যাথলেটদের নিষিদ্ধ করা হয়। এবার একই অভিযোগে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হলেন রাশিয়ার ৭ সাঁতারু।

সাঁতারের বিশ্বসংস্থা ফিনা রাশিয়ান সাঁতারুদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি আরোপ করেছে।

রবিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির(আইওসি)সিদ্ধান্তের বিপক্ষে ফিনাই প্রথম সংশ্লিষ্ট সংস্থা হিসেবে আপত্তি জানালো। তবে দাবি ছিল রিও অলিম্পিক থেকে পুরো রাশিয়া দলকেই নিষিদ্ধ করা হোক। কিন্তু অলিম্পিক কমিটি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ নিয়ে পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেয়।

২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ভ্লাদিমির মোরোজোভ ও নিকিতা লবিনটসেভ ছাড়াও ৭জনের তালিকায় রয়েছেন লন্ডনে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ইউলিয়া এফিমোভা।

উল্লেখ্য, ডোপিং-এর কারণে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৮ জন অ্যাথলেটকে ২০১৬ অলিম্পিকে নিষিদ্ধ করা হয়। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ে জড়িত দেশটি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান