হ্যান্ডবল টুর্নামেন্টের সুপার সিক্সে দীপ্ত টিভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৯:৪৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৯:৪৬

প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে দীপ্ত টিভি, যমুনা টিভি, বাসস, আরটিভি, জিটিভি ও বাংলাভিশন।প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে দীপ্ত টিভি, যমুনা টিভি, বাসস, আরটিভি, জিটিভি ও বাংলাভিশন।

টুর্নামেন্টের তৃতীয় দিনে আজ মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে দীপ্তটিভি ৩-২ গোলে জনকণ্ঠকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সাকিব।

দ্বিতীয় ম্যাচে যমুনা টিভি ৪-৩ গোলে দৈনিক ইত্তেফাককে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন যমুনা টিভির নাহিয়ান বিন জসিম।

পরের ম্যাচে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ৩-১ গোলে বাংলা মেইলকে হারায়, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাসস-এর শরীয়তউল্লাহ খান। জিটিভি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে দৈনিক ইনকিলাবকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। পরের ম্যচে বাংলাভিশন ৪-১ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মাহফুজুর রহমান।

এটিএন নিউজ মাঠে না আসায় আরটিভি ওয়াক ওভার লাভ করে।

আজ অনুষ্ঠিত বিভিন্ন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন বিওএ-এর  উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ জাতীয় প্রমিলা হ্যান্ডবল দলের খেলোয়াড় শিরিন আকতার ও সুমি আকতার।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের