আর মাত্র চারদিন

বোল্ট থেকে নেইমার, নয়া রূপকথার সন্ধানে রিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১৮:১১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৮:১৬

বোল্ট থেকে নেইমার, নয়া রূপকথার সন্ধানে রিও অলিম্পিক আর মাত্র চারদিন, তারপরেই শুরু হয়ে যাবে ৩১তম অলিম্পিকের আসর। আর অলিম্পিক মানেই তারাদের হাতছানি। কেউ তারকা হওয়ার জন্য নামছেন, কেউ বা তারকা থেকে মহাতারকা হওয়ার পথে পা বাড়াচ্ছেন। মহামিলনমেলায় কত কিছুই না ঘটবে।

নতুন তারকা বানানোর পাশাপাশি অনেক তারকা মাঠে নামবেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক এবারের মহতারকাদের:

উসেইন বোল্ট লন্ডনের পর এবার রিও। অলিম্পিকে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে উসাইন বোল্ট। ১০০, ২০০মি এবং ৪X১০০ মিটার রিলে তিনটি ইভেন্টেই আবারও সোনার পদক জয়ের লক্ষ্যে দৌড়বেন তিনি। 'ট্রিপল ট্রিপল' এর হাতছানি সামনে। তবে চোট থেকে ফিরে এসে কতটা সাবলীলতা দেখাতে পারেন সেটা একটা চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জের নাম জাস্টিন গাটলিন। এই বছর ১০০ মিটারে দ্রুততম নাম জাস্টিন।

মাইকেল ফেলপসঅবসর থেকে ফিরে আসার পরে এটাই প্রথম অলিম্পিক। ২০১৬ রিও অলিম্পিক ফেলপসের পঞ্চম অলিম্পিক এবং কেরিয়ারে পাঁচ নম্বর অলিম্পিকে কোয়ালিফাই করা দ্বিতীয় আমেরিকান সাঁতারু তিনি (ডারা টোরেস প্রথম)। অসংখ্য বিশ্বরেকর্ড এর অধিকারী এই আমেরিকান অবশ্য বলেন, তিরিশে পা দেওয়ার পর তিনি যেন দ্রুততর হয়ে গেছেন। সন্দেহ নেই, ১৮টি স্বর্ণপদকের সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েই রিওতে অংশ নিচ্ছেন ফেলপস।

মো. ফারাহমোহাম্মদ মুক্তার জামা ফারাহ। পরিচিত মো. ফারাহ নামে। ৫০০০ ও ১০,০০০ মিটার অলিম্পিকের সেরা বাজি। লন্ডনের পর রিও। এই দুই ইভেন্টে সোনার পদক ধরে রাখার লক্ষ্যে নামবেন ফারাহ। ২০১৫ বেইজিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ট্রিপল ডাবল সম্পূর্ণ করেছেন তিনি।

সেরেনা উইলিয়ামসউইম্বলডনের পরে আবার আরেকটি বড় মঞ্চ। সপ্তম উইম্বলডন জেতার পরে এবার অলিম্পিক পদক জয়ের এবং ধরে রাখার হাতছানি। এছাড়া বোনকে সঙ্গে নিয়ে ডাবলসে অলিম্পিকে চতুর্থবার সোনার পদক জেতার লক্ষ্য সেরেনার সামনে। ২২টি গ্র্যান্ড স্লাম জিতে স্টেফি গ্রাফকে ছুঁয়েছেন, তাই সেরেনাকে ঘিরে আশার পারদ চড়বে খুব স্বাভাবিক। আসরে এবার অনুপস্থিত মারিয়া শারাপোভা।

নেইমারগত বিশ্বকাপে জার্মানির কাছে ১-৭ গোলে হারের ধাক্কা কাটিয়ে এখনো সবকিছু সেভাবে গুছিয়ে উঠতে পারেনি ব্রাজিল। ২০১৮ ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়ারেও এখন অবধি হতাশ হয়েছে তামাম ব্রাজিল ফ্যান। তবু রিও অলিম্পিকে সকলের নজরে নেইমার। তার একটা বড় কারণ নেইমারের মানের কোনও ফুটবলার নেই অলিম্পিকে। ব্রাজিলের পারফরম্যান্স শেষ কিছু টুর্নামেন্টে যেমনই হয়ে থাক না কেন, অলিম্পিকের মঞ্চ টিমের হারিয়ে যাওয়া গৌরব পুনরুত্থানের সাক্ষী হতেই পারে। ১৯৮৪, ১৯৮৮, ২০১২— তিন তিনবার ফাইনালে উঠেও সোনার পদক এখনও অধরা। ২০১৬-র রিও অলিম্পিক হয়তো জন্ম দেবে নতুন রূপকথার।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ