ভূমিকম্পে বেঁচে যাওয়া গৌরিকা রিও'র সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১১:১২আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১১:২৮

গৌরিকা সিং গত বছর ভয়ংকর এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ভয়াবহ সেই ভূমিকম্পে মারা গিয়েছিল ৯ হাজারের বেশি মানুষ। সৌভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছিল গৌরিকা সিং।

সেই গৌরিকাই এবারের রিও অলিম্পিকের সবচেয়ে কম বয়সি খেলোয়াড়। আগামী রবিবার যখন মেয়েদের ১০০ মিটার হিটে অংশ নিতে পুলে নামবে নেপালি এই সাঁতারু, তার বয়স হবে ১৩ বছর ২৫৫ দিন।

পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো মনে হচ্ছে গৌরিকার। তিনি বলেন, 'অলিম্পিক খেলার স্বপ্ন নিয়েই সাঁতারু হয়েছি। বয়স এত কম যে রিওতেই সৌভাগ্যটা হবে ভাবিনি। আশা করছি নিজের সেরাটা দেব অলিম্পিকে।'

এ বছরই প্রথম আন্তর্জাতিক গেমসে পদক জেতার স্বাদ পেয়েছে গৌরিকা। ফেব্রুয়ারিতে ভারতের গোয়াহাটিতে দক্ষিণ এশিয়ান গেমসে সে রুপা জিতেছে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে। ব্রোঞ্জ পেয়েছে ১০০ মিটার ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে। তবে অলিম্পিকের মতো বড় আসরে চাপটা থাকবে বিশাল। তাই এটাকে অভিজ্ঞতা অর্জনের টুর্নামেন্ট হিসেবেই ভাবছে গৌরিকা, ‘বিশ্বের সেরা সাঁতারুরা খেলবেন অলিম্পিকে। তাদের কাছে শেখার আছে অনেক কিছু। আমি আসলে অভিজ্ঞতা অর্জনের জন্যই যাচ্ছি অলিম্পিকে।’ গৌরিকা সিং

গৌরিকার জন্ম নেপালে হলেও ডাক্তার বাবার হাত ধরে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল দুই বছর বয়সে। সেই থেকে ইংল্যান্ডেই থাকা। গত বছরের এপ্রিলে সে নেপালে এসেছিল জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। ভয়াবহ ভূমিকম্পের সেই দিনটা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে গৌরিকার, ‘বিভীষিকাময় ছিল দিনটা। নতুন একটা ভবনের পাঁচ তলায় ছিলাম আমরা। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে ১০ মিনিট লুকিয়ে ছিলাম টেবিলের নিচে। সেখান থেকেই দেখেছি পাশের কয়েকটা ভবন ভেঙে পড়তে। মনে মনে ঈশ্বরকে ডাকছিলাম শুধু। বেঁচে যাওয়ায় সত্যিই ভাগ্যবান মনে হয় নিজেকে।’ গৌরিকা সিং

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের