উদ্বোধনী ইভেন্টেই দর্শকহীন রিও অলিম্পিক!

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১২:০৯আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১২:২৫

উদ্বোধনী ইভেন্টেই দর্শকহীন রিও অলিম্পিক!প্রায় দর্শকহীন থেকেই শুরু হয়েছে ২০১৬ অলিম্পিকের এবারের আসর। বুধবার নারী ফুটবলের ইভেন্ট দিয়ে শুরু হয়েছে অলিম্পিক - দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এদিন মুখোমুখি হয়েছে সুইডেন ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডেন।

দুই দিন পরই মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রিও অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু এর আগেই ধাক্কা খেয়ে উদ্বোধনী ইভেন্টের যাত্রা শুরু হলো। ৬০ হাজার ক্ষমতাসম্পন্ন অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মাত্র কয়েক’শ দর্শক!   

তবে যাত্রা শুরুর আগেই নানা বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়েছে রিও অলিম্পিক। রাশিয়ার ডোপিং স্ক্যান্ডাল থেকে শুরু করে অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত ব্রাজিলের উৎসবপ্রিয় জনমানুষের মনে রয়েছে প্রচণ্ড ক্ষোভও। বিশেষ করে মঙ্গলবারই এক ধরনের বিক্ষোভ করেছে রিও ডি জেনেইরোর স্থানীয় জনগণ। রিও অলিম্পিকের মশাল যাত্রায় বাধা সৃষ্টি করেছিলেন তারা। শুধু তাই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতেও বাধ্য হয়। সেই লক্ষ্যে নিরাপত্তা অবস্থা নিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্রাজিলকে। ইতোমধ্যেই চীনের অ্যাথলেটরা বিভিন্নভাবে স্থানীয় হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন। যাদের মধ্যে চীনা হার্ডলার ডোংপেং ব্রাজিলে অবতরণের পরই নিজের কম্পিউটার চুরি গেছে বলে অভিযোগ করেছেন।

বিতর্ক যাই থাকুক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই আসল জৌলুস ফিরে পাবে রিও অলিম্পিক। কারণ শুধু ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যই নয়, এতে থাকছে অনেক চমক। রিওর মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির থাকবেন প্রায় ৭৮ হাজার দর্শক। বিশ্বের তিন বিলিয়ন মানুষ টিভিতে সরাসরি এই অনুষ্ঠানটি দেখবেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, উদ্বোধনী আয়োজনে ব্রাজিলের ঐতিহ্যবাহী বৈচিত্রপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনাই অধিক গুরুত্ব পাবে। সহস্রাধিক অ্যাথলেট জাতীয় পতাকা হাতে প্যারেড করবেন। ব্রাজিলের এক ডজন ‘সাম্বা স্কুল’ থেকে আসা শতাধিক নৃত্যশিল্পী বিশেষ পোশাক পরে সাম্বার তালে নাচাবেন দর্শকদের। সুরের মায়াজালে দর্শকদের মোহিত করতে থাকছেন ব্রাজিলের বিখ্যাত সব সঙ্গীতশিল্পী।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের