লাল-সবুজের পতাকা উড়ালেন সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১০:০৬আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১০:২৮

লাল-সবুজের পতাকা উড়ালেন সিদ্দিকুর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণ থাকে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও সারা বিশ্বের ক্রীড়াবিদদের মার্চ পাস্ট বা প্যারেড। প্রত্যেক দেশের পতাকা নিয়ে তাদের দল হেটে যায় আনন্দ যজ্ঞে। রিও উদ্বোধনী অনুষ্ঠানের গেমসের মশাল কিংবদন্তি ফুটবলার পেলের হাতে শোভা পাওয়া কথা থাকলেও অসুস্থ্যতার কারণে তিনি আসতে পারেননি। দেশটির ম্যারাথন দৌড়বিদ ভান্দারলেই দে লিমা মশাল জ্বালার গৌরব পেলেন।

বাংলাদেশের পতাকা হাতে গর্বের সাথে হেটে গেলেন গলফার সিদ্দিকুর রহমান। তার সাথে লাল-সবুজের সাতজনের অলিম্পিক দল। এই গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। সিদ্দিকুর ছাড়াও বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং), মাহফিজুর রহমান (সাঁতার), সোনিয়া আক্তার (সাঁতার), শিরিন আক্তার (অ্যাথলেটিকস) ও মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস)।

আব্দুল্লাহ হেল বাকি অংশ নেবেন শ্যুটিংয়ের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে। মাহফিজুর ও সোনিয়া দুজনেই অংশ নেবেন সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে। অ্যাথলেটিকস থেকেও শুধু একটি ইভেন্টেই দেখা যাবে শিরিন ও মেজবাহকে। দুজনই দৌড়াবেন ১০০মিটার ইভেন্টে। লাল-সবুজের পতাকা উড়ালেন সিদ্দিকুর

৮ আগস্ট শ্যুটিংয়ের লড়াইয়ে নামবেন আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শ্যুটার সেদিন সন্ধ্যা ৬টায় বাছাই প্রতিযোগিতায় নাবেন। তার ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল।

সাঁতার প্রতিযোগিতা শুরু হবে ১১ আগস্ট। ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমানের বাছাই প্রতিযোগিতা শুরু হবে রাত ১০টায়। এদিন শুরু হবে গলফও। বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের খেলা এদিন বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

১২ আগস্ট নারী অ্যাথলেটিকসের বাছাই। ১০০ মিটার দৌড়ে রাত ৯টায় শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। এ দিন রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন সোনিয়া আক্তার। ১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামবেন মেজবাহ আহমেদ। বাছাইয়ের এই প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী