শিশু-কিশোরদের বিশেষ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:৫৭

শিশু-কিশোরদের বিশেষ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ শনিবার থেকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব।

এ ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। ১৭টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরণের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি মেজর মোহাম্মদ ইয়াদ আলী ফকির (অব.) ও মহাসচিব সেলিনা আক্তারসহ অন্যান্যরা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি