রিও অলিম্পিকের প্রথম দিনেই বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে নিজের বিশ্ব রেকর্ড ভেঙে পৌঁছেছেন সেমিফাইনালে। সেখানে আবার ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময় নিয়ে পৌঁছে গেছেন ফাইনালে। এই ইভেন্টের সোনা জয়ের সবচেয়ে বড় দাবিদার ২১ বছরের এই সাঁতারু।
পিটির গড়া আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৭.৯৮ সেকেন্ডের। গড়েছিলেন গত এপ্রিলে। এবার শুরুর হিটে সেটি ভেঙে ৫৭.৫৫ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েছেন। তারপর সেমিফাইনালে ৫৭.৬২ সেকেন্ডের টাইমিং গড়ে উঠে গেছেন ফাইনালে।
/এমআর/







