শুক্রবার অনুষ্ঠিত হবে 'ঢাকা ওমেনস ম্যারাথন'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১৭:০২আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৭:০৮

শুক্রবার অনুষ্ঠিত হবে 'ঢাকা ওমেনস ম্যারাথন' ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে, এভারেস্ট একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের পরিচালনায় দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে 'ঢাকা ওমেনস ম্যারাথন।' আগামী ১২ আগস্ট শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে শুরু হবে 'ঢাকা ওমেনস ম্যারাথন ২০১৬'।

১০ কিলোমিটারের এই ম্যারাথন শুক্রবার সকাল ৯টায় টিএসসি থেকে শুরু হয়ে যথাক্রমে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিক্যাল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে। ১০ কিলোমিটারের জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে ১ ঘণ্টা ২৫ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় সার্বিক নিরাপত্তায় র‌্যাব এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করবে। ওয়ান ডিগ্রি ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, এভারেস্ট ফাউন্ডেশনসহ আরও অনেক সংগঠন এই ম্যারাথনে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে।

শুক্রবার সকাল ৯টায় টিএসসি'তে ঢাকা ওমেন'স ম্যারাথনের উদ্বোধন করবেন অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে