দারুণ শুরুর পর সিদ্দিকুরের ছন্দপতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ০০:২৯আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০০:৩৫

সিদ্দিকুর রহমান অলিম্পিক গলফের প্রথম রাউন্ডের মোট ১৮ হোলের প্রথম নয়টিতে ভাল করেও শেষের নয়টিতে নিজ নামের প্রতি সুবিচার করতে পারলেন না বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। পরের নয়টি বা ইন সেকশনে তিনি পারের চেয়ে মোট ৪টি শট বেশি খেলেন। ফলে প্রথম রাউন্ড শেষে তার স্কোর দাঁড়ায় পারের চেয়ে চার শট বেশি, অর্থ্যাৎ ৭৫।

১৩, ১৪ ও ১৫ নম্বর হোলে তিনি টানা তিনটি বোগি করেন অর্থ্যাৎ নির্ধারিত শটের চেয়ে একটি করে বেশি শট খেলেন। পরে ১৭ নম্বর হোলেও তিনি একটি শট বেশি খেলেন। পারের চেয়ে চার শট বেশি খেলেছেন সিদ্দিকুর ছাড়া মাত্র একজন। ৬০জন প্রতিযোগীর মাঝে সিদ্দিকুরের নীচে আছেন মাত্র তিনজন।

প্রথম রাউন্ড শেষে লিডার বোর্ডের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার। মাইনাস আট পারে অর্থ্যাৎ ৬৩ শটে তিনি পূর্ণ করেছেন তার প্রথম রাউন্ডের খেলা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ