এবারের অলিম্পিকে নতুন সংযোজন রাগবি সেভেন। আর সেই রাগবি দিয়েই ইতিহাস গড়লো ফিজি। গ্রেট ব্রিটেনকে হারিয়ে অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণ জেতার স্বাদ নিলো দেশটি।
ফিজি জয় পেয়েছে ৪৩-৭ পয়েন্টে। টুর্নামেন্টের আগেই ফেভারিট হিসেবে ছিল ফিজি। যার ফলে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে তারা।
ফিজি স্বর্ণ জেতায় রৌপ্য পদক জিতেছে গ্রেট ব্রিটেন। এবারের রিওতে এটা তাদের ১৬তম পদক।
/এফআইআর/







