জঙ্গিবাদ বিরোধী র‌্যালি করবে জাতীয় ক্রীড়া পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৭:২৫আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:২৭

জঙ্গিবাদ বিরোধী র‌্যালি করবে জাতীয় ক্রীড়া পরিষদ দেশে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বাণী প্রচারের লক্ষ্যে আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে একটি জঙ্গিবাদ বিরোধী র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। র‌্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) পরিদর্শনকালে এ কথা জানান। মন্ত্রী বলেন 'জঙ্গীবাদের বিপক্ষে অবস্থান নিয়ে সমাজে শান্তির বাণী ছড়িয়ে দিতে ক্রীড়াঙ্গন একটি বড় মাধ্যম। আমরা সর্বস্তরের খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্বদের এ র‌্যালিতে অন্তর্ভুক্ত করবো। আশা করি ক্রীড়াঙ্গনের মাধ্যমে দেশে জঙ্গীবাদ বিরোধী অবস্থান তৈরি হবে।'

জাতীয় পরিষদের সচিব অশোক চৌধুরিও এ সময় উপস্থিত ছিলেন। বিএসজেএ'র ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মণ্ডল, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র সদস্য মনজুরুল হক. অজয় বড়ুয়া, কাশীনাথ বসাক, এস এম মামুন, মোতাহের হোসেন মাসুমসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের