রাজশাহীতে আট বছর পর শুরু হচ্ছে জাতীয় বাস্কেটবল

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৬:২৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৬:৩১

রাজশাহীতে আট বছর পর শুরু হচ্ছে জাতীয় বাস্কেটবল আট বছর পর রাজশাহীতে আবার শুরু হচ্ছে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার সকাল ১০টায় এই চ্যাম্পিয়নশিপ উদ্বোধন হবে। এর আগে সকাল সাড়ে ৮টায় দুই ভেন্যুতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে চট্টগ্রাম ও ঢাকা জেলা এবং জেলা জিমনেশিয়ামে মুখোমুখি হবে খুলনা ও যশোর জেলা।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে বাস্কেটবলের এই আসরের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় বাস্কেটবল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ। তারা জানান, এই আসরের জন্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে। এরমধ্যে ৬ লাখ টাকা বাস্কেটবল ফেডারেশন বহন করবে।

টুর্নামেন্ট ঘিরে নগরীতে তেমন প্রচার-প্রচারণা নেই। তবে সংবাদ সম্মেলনে জাতীয় বাস্কেটবল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘ডিস ক্যাবল লাইনে প্রচারণা চলছে। নগরীর কিছু কিছু স্থানে ব্যানার টাঙানো হয়েছে।’

বর্তমান চ্যাম্পিয়ন নৌবাহিনী, রানার আপ সেনাবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)সহ টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করছে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের