দুই সেমিতেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ১৯:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৯:৫৫

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের পুরুষ বিভাগ ও মহিলা উভয় বিভাগের সেমিফাইনালে বাংলদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। কাল বুধবার দুপুর ১২টায় মেয়েদের খেলা পল্টন ময়দানের ইনডোর স্টেডিয়ামে আর সাড়ে ১২টায় পুরুষরা খেলবে হ্যান্ডবল স্টেডিয়ামে। পুরুষদের অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও নেপাল। মহিলাদের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল।

এদিকে আজ মঙ্গলবার পুরুষ বিভাগের প্রথম ম্যাচে নেপাল ৩২-২১ গোলে মালদ্বীপকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১২ গোলে এগিয়ে ছিল। নেপালের পক্ষে চন্দ্র কেসি সর্বোচ্চ ৯ গোল ও মালদ্বীপের পক্ষে সর্বোচ্চ ৮ টি করে গোল করেন আহমেদ সাইফ ও ফিরন।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৪৪-২০ গোলে আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নাম লেখায়। প্রথমার্ধে তারা ২২-১২ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১ টি গোল করেন মোহাম্মদ বিল্লাল এবং আফগানদের হয়ে মোহাম্মদ শাহির সর্বোচ্চ ৮ টি গোল করেন।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪৬-১৭ গোলে  শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠে। প্রথমার্ধে তারা ২৩-৯ গোলে এগিয়ে ছিল।‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

এছাড়া মহিলা বিভাগের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তানকে ২৪-০৭ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে। প্রথমার্ধে লাল সবুজরা ১৬-২ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে রুবিনা ৯ টি, শিফা ও মাসুদা ৫ টি করে, রহিমা ও পুর্নিমা ৪ টি করে, শাহিদা বানু, পারুল ও শাহিনা আক্তার দুটি করে এবং চায়না আক্তার একটি গোল করেন। আফগানদের হয়ে হুমায়রা তিনটি, নাজনিন ও উনাব কাদরি দুটি করে গোল করেন।

দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ মিনিটে গোল করে পাকিস্তান জয় নিশ্চিত করে। তারা ২১-২০ গোলে নেপালকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠে। প্রথমার্ধে ১২-৯ গোলে এগিয়ে ছিল পাকিস্তান। বিজয়ী দলের শেহার ইকবাল সর্বোচ্চ ৮ টি গোল করেন। নেপালের লক্ষ্মীবাইও সর্বোচ্চ ৮ টি গোল করেন।

তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারত ৫১-১৩ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল মালদ্বীপকে হারিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে। প্রথমার্ধে তারা ২৩-০৫  গোলে এগিয়ে ছিল। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯ গোল করেন মনিকা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী