জুনিয়র টেনিসের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের রুবেল ও ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৮:৩১

জুনিয়র টেনিসের একটি ম্যাচের দৃশ্য ৩০তম বাংলাদেশ ওয়ালটন আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচে জিতেছেন  বাংলাদেশের রুবেল হোসেন ও ফারুক হোসেন। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার শুরু হওয়া ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে বালক এককের মোট ১৬টি এবং বালিকা এককের ৩টিসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হয়।
বালক এককে বাংলাদেশের রুবেল হোসেন ৬-৪, ৬-১ গেমে ভারতের শ্রীনিভাসান শ্যামসুন্দরকে এবং বাংলাদেশের ফারুক হোসেন ৬-৩, ৬-২ গেমে ভারতের চিন্ময় বমশিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। অন্য খেলায় থাইল্যান্ডের ওয়ানচাইহানা পাসিতওয়াসান ৬-৪, ৬-৩ গেমে বাংলাদেশের কাউসার আলীকে, ভারতের ঋষিকৃষ্ণা ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের মো: সাকিবকে, কোরিয়ার জং হো সিন ৬-২, ৬-২ গেমে চীনের গুয়ানলিন ওয়েনকে, ভারতের প্রভাব আগারওয়াল ৭-৫, ৬-৪ গেমে কোরিয়ার নিথিকর্নকে, মালয়েশিয়ার নউফল সিদ্দিক ৬-৩, ৬-৩ গেমে চীনের জেং সেন হানকেকে, ভারদের গুনজন জাদেভ ৬-১, ৬-২ গেমে শাও ইয়ান ওয়ানকে, ভারতের সিদ্ধান্ত মাহেলা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের নীল সরকারকে, ভারতের জয়ভিন সিদানা ৬-৪, ৬-১ গেমে বাংলাদেশের মেহেদী হাসানকে, কোরিয়ার জংহান লি ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের মাহিন রেজা খানকে, ভারতের রবিত কৃষ্ণা ৬-০, ৬-৩ গেমে বাংলাদেশের নাইমুল ইসলামকে, ভারতের প্রসেশ বাবু ৬-৩, ৬-৩ গেমে বাংলাদেশের স্বাধীন হোসেনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট পান।

বালিকা এককে ভারতের গৌরি ভাগিয়া ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের শাহ সাফিনা লাক্সমিকে, ফিলিপাইনের বি ফ্রাঞ্চেস অচেনা ৩-৬, ৬-২, ৬-৩ গেমে ভারতের মুসকান রঞ্জনকে ও চীনের চ্যাংজি গাও ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের নাদিয়া ইসলামকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী