দু্র্বল চাইনিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৮:০৫

দু্র্বল চাইনিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ  এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা চারটায় চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে জিমি চয়নরা  ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক হংকং চায়নাকে।  এবার সামনে হংকংয়ের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল চাইনিজ তাইপে।  বাংলাদেশের সঙ্গে তাদের ট্র্যাক রেকর্ডও খারাপ। নিকট অতীতে তাইপে বাংলাদেশের সঙ্গে কখনও জিতেনি। ২০১৩ সালে এশিয়া কাপে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ১১-৩  গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পেনাল্টি কর্নার (পিসি) স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন চারটি, পুস্কর ক্ষিসা মিমো তিনটি এবং মাইনুল ইসলাম কৌশিক ও রাসেল মাহমুদ জিমি দু’টি করে গোল করেছিলেন।

আর  দু’মাস আগে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের তরুণরা।

এদিকে তাইপে তাদের প্রথম ম্যাচে গ্রুপের অন্য দল ম্যাকাও চায়নাকে ২-০ গোলে পরাজিত করে। বাংলাদেশ ২৩ নভেম্বর বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যাকাও চায়নার বিপক্ষে খেলবে।  

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী