চাইনিজ তাইপেকে হারিয়ে দিল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৬, ১৭:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৭:৪৮

চাইনিজ তাইপেকে হারিয়ে দিল বাংলাদেশ এএইচএফ কাপ হকিতে নিজেদের দ্বিতীয় খেলায় চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে খেলার ১৭ মিনিটে মিডফিল্ডার রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাত মিনিট পরে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলামের গোল দুই গোলের অগ্রগামিতা নেয় লাল সবুজ জার্সিধারীরা। ২৯ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আরেকটি ফিল্ড গোল করলে বাংলাদেশ নেয় তিন গোলের অগ্রগামিতা। প্রথমার্ধের শেষে এটিই ছিল স্কোরলাইন।

যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল করে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়েছিল তাইপে। ৪১ মিনিটেরু সিঙ তিঙের ফিল্ড গোল ও  সিয়েন তেঙ্গের  ৪৮ মিনিটের পেনাল্টি স্ট্রোকে ব্যবধান ৩-২ গোলে নিয়ে এসেছিল তারা। তবে ৫২ মিনিটে বাংলাদেশের আরেক পিসি স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন দলের চতুর্থ গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বাংলাদেশ প্রথম খেলায় হংকংকে ৪-২ গোলে হারিয়েছিল। বুধবার গ্রুপের শেষ খেলায় ম্যাকাও চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ