বুধবার শুরু আরচ্যারি চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৮:০৭আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৮:০৯

আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন কাল বুধবার থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে দ্য ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। 

চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৮টি দলের ৪৭ জন পুরুষ ও ৩২ জন মহিলা আরচ্যার অংশ নেবেন। অংশ নিতে যাওয়া দলগুলো হলো: ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব, এএসপিটিএস আরচ্যারি ক্লাব, বিজিবি, তিরন্দাজ সংসদ, টিম ব্লেজার বিডি, কোয়ান্টাম ফাউন্ডেশন, বিকেএসপি হাই পারফর্মার টিম ও বিকেএসপি।

বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দ্য ব্লেজার বিডি লি: পরিচালক কাজী রাফিদ ইবনে রাজীবসহ অন্যরা। 

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম