প্রাক স্থান নির্ধারণীতে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৯:৫২আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৯:৫৪

বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর এএইচএফ কাপ হকিতে শনিবার প্রাক স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

আজ গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর একদিনের বিরতিতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কাল শুক্রবার কোনও খেলা নেই।

টুর্নামেন্টে তিন খেলায় নয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ ‘এ’ তে চ্যাম্পিয়ন হয়েছে। হংকং ও চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপের শেষ খেলায় বাংলাদেশ ম্যাকাও চায়নাকে হারায় ১৩-০ গোলে।

নিয়ম অনুযায়ী প্রাক স্থান নির্ধারণী পর্বে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘বি’-এর রানার্স আপের সঙ্গে। আর গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘এ’-এর রানার্স আপের সঙ্গে।

গ্রুপ ‘বি’-তে আজ শেষ খেলায় শ্রীলঙ্কা ২-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই গ্রুপে রানার্স আপ হয়েছে সিঙ্গাপুর। দুই দলেরই পয়েন্ট সাত করে তবে শ্রীলঙ্কা বেশি গোল করার সুবাদে অর্জন করে নেয় শীর্ষ স্থান।

সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ  জিতলে রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’ রানার্স আপ হংকং ও শ্রীলঙ্কার মাঝে জয়ী দল।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের