বিজয় দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন পুলিশ ও বিজেএমসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১৯:৪১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:৪১

শিরোপা হাতে বিজেএমসির উল্লাস নিয়াজ-উদয়ন বিল্ডার্স বিজয় দিবস হ্যান্ডবলে ছেলেদের বিভাগে বাংলাদেশ পুলিশ ও মেয়েদের বিভাগে বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে।

আজ মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-২৭ গোলে বাংলাদেশ বর্ডার গার্ডকে পরাজিত করে শিরোপা জেতে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১৮ গোলে পিছিয়ে ছিল। পুলিশের মাহবুবুল ১২টি, রাসেল ও সোহাগ ৭টি করে গোল করেন। 

মেয়েদের চূড়ান্ত খেলায় বিজেএমসি ২৪-১৪ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে দেয়। বিজেএমসি প্রথমার্ধে ১১-৬ গোলে এগিয়ে ছিল।

ছেলেদের বিভাগে পুলিশ দলের আবদুল গফুর এবং মেয়েদের বিভাগে বিজেএমসি’র হাবিবা আক্তার রূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে