বোল্টকে দেখেই দ্রুততম মানব মেজবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২

বোল্টকে দেখেই দ্রুততম মানব মেজবাহ (ছবি: রায়হান মাহমুদ।) দেশের দ্রুততম মানবের শিরোপা অক্ষুণ্ন রেখেছেন মেজবাহ আহমেদ। জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে বৃহম্পতিবার ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন ১০০ মিটার স্প্রিন্টের শিরোপা। 

কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েও শেষ পর্যন্ত দেশের দ্রুততম মানবের শিরোপা অক্ষুণ্ন রেখেছেন মেজবাহ আহমেদ। জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে বৃহম্পতিবার ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতে নেন ১০০ মিটার স্প্রিন্টের শিরোপা।  আর ১০.৭০ সেকেন্ডে দ্বিতীয় হন নৌবাহিনীর আব্দুর রউফ, ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফুল ইসলাম।

ইভেন্টের শেষে মিজবাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন উসাইন বোল্টকে অনুসরণ করেই এমন সাফল্য পেয়েছেন,  ‘উসাইন বোল্টকে দেখে যে শিক্ষা নিয়েছি তা প্রয়োগ করেই সাফল্য পেলাম। আজ আমাকে যে প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হলো তা আমি আশা করিনি। বোল্ট সব সময়ই শেষ প্রান্তে এসে বাড়তি গতি দিয়ে শরীর ছেড়ে দেন, আমিও তাই করেছি এবং সাফল্য ধরে রেখেছি।’

১০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টারের এটি টানা  তৃতীয় জাতীয় শিরোপা। গত তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি দ্রততম মানব, মাঝে একটি সামার অ্যাথলেটিকস ও বাংলাদেশ গেমসের দ্রুততম মানব হন। ২০১১ সালে বিকেএসপির হয়ে জুনিয়র অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হয়ে সবার চোখে পড়েন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম