ক্রীড়াবিদদের নিয়ে হবে ক্রীড়া সম্মেলন

সাভার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:২৫

ক্রীড়াবিদদের নিয়ে হবে ক্রীড়া সম্মেলন

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের সব ক্রীড়াবিদদের নিয়ে ক্রীড়া সম্মেলনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

রবিবার দুপুরে সাভারের বিকেএসপিতে সিনথেটিক ফুটবল টার্ফ ও আধুনিক ক্রিকেট মাঠের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এর আগে বিকেএসপির এক নম্বর মাঠে রুপান্তরিত সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী মো. আরিফ খান জয় এমপি। পরে দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বিকেএসপির এক নম্বর ক্রিকেট মাঠের আধুনিকায়নের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মোট ১৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে এই প্রথম বিকেএসপিতে সিনথেটিক ও আধুনিক ২টি মাঠের উদ্বোধন করা হলো। এরমধ্যে দিয়ে বিকেএসপির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।’

দিনব্যাপী বিকেএসপি পরির্শনে ক্রীড়া স্থাপনা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কলেজ শাখার সাধারণ শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান শাখার কার্যক্রম পরিদর্শন করেন। বিকালে বিকেএসপি’তে বিদ্যমান বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের