আন্তর্জাতিক আরচারির ফাইনালে হীরা-বন্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৯:৩৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:৩৩

হীরা ও বন্যা ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের আয়োজিত প্রথম আন্তর্জাতিক আরচারির রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে পৌঁছে বাংলাদেশকে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দুই মেয়ে আর্চার হীরা মনি ও বন্যা আক্তার।

আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনে রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে হীরা মনি ৬-২ সেটে হারান স্বদেশী রাবেয়া আক্তার শাপলাকে। ফাইনালে হীরা লড়বেন আজারবাইজানের রামোজামোভার বিপক্ষে।

কম্পাউন্ড ইভেন্টের শেষ চারের লড়াইয়ে স্বদেশী প্রতিদ্বন্দ্বী সুস্মিতা বণিককে ১৩০-১২৯ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন বন্যা। ফাইনালে বন্যার প্রতিপক্ষ ইরাকের ফাতিমাহ। 

এদিকে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মিলন মোল্লা। তিনি ১৪১-১২৯ পয়েন্টে ইরাকের ওয়ালিদকে হারিয়ে দেন। দেশকে আরেকটি ব্রোঞ্জ পদক উপহার দেন সুস্মিতা বণিক; ১৩৫-১৩৪ পয়েন্টে হারিয়েছেন স্বদেশী বিপাশা আক্তারকে।

এককের ফাইনালগুলো অনুষ্ঠিত হবে সোমবার। কাল রবিবার অনুষ্ঠিত হবে দলীয় ইভেন্টগুলোর প্রথম পর্ব।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের