রংপুরে শুরু হলো জেমকন কাপ গলফ টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯

রংপুর গলফ ক্লাবে তিন দিনব্যাপী জেমকন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি এবং বিশেষ অতিথি রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাকসহ অন্যান্য অতিথিবৃন্দ।       জেমকন গ্রুপ-এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেমকন কাপ গলফ টুর্নামেন্ট। রংপুর গলফ ক্লাবে এদিন সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এই আসরে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি এবং রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়া একই দিন জেমকন গ্রুপ-এর পৃষ্ঠপোষকতায় গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জেমকন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয়। ওই টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশগ্রহণ করেন। পুরুষ বিভাগে বিজয়ী হন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, পিএসসি এবং বেস্ট গ্রস পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লা, এইচডিএমসি, পিএসসি। মহিলা বিভাগে বিজয়ী হন মিসেস সাহিদা ফজল এবং মিসেস নাসরিন হক ববি বেস্ট গ্রস পেয়েছেন।

জুনিয়র বিভাগে বিজয়ী হন ফিদা এবং সাদাত রানার আপ হন। সাব জুনিয়র বিভাগে রেহান বিজয়ী এবং ইলহান রানার আপ হন।

এই সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লউসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের