তৃতীয় রাউন্ডে সিদ্দিকের ছন্দপতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯

তৃতীয় রাউন্ডে সিদ্দিকের ছন্দপতন তৃতীয় রাউন্ডটা একেবারেই ভালো কাটেনি সিদ্দিকুর রহমানের। মালয়েশিয়ার টুর্নামেন্টে বাংলাদেশের এই গলফার নেমে গেছেন ২৯তম স্থানে।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত মেব্যাংক চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে বাজে দিন কাটালেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। কুয়ালালামপুরের সওজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার সিদ্দিক পারের চেয়ে এক শট বেশি খেলে ৭৩ শটে খেলা শেষ করেন। যাতে পাঁচজনের সঙ্গে সম্মিলিতভাবে ২৯তম স্থানে নেমে গেছেন তিনি। 

প্রথম ও  দ্বিতীয় রাউন্ডে মাইনাস তিন পারে অর্থ্যাৎ ৬৯ শটে খেলা শেষ করে শিরোপা প্রত্যাশীদের তালিকার শুরু দিকেই ছিলেন সিদ্দিক। কিন্তু আজ তৃতীয় রাউন্ডে প্রথম দুই রাউন্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি তিনি। মোট (-৫) ২১১ শটে তৃতীয় রাউন্ড শেষ হয়েছে তার। 

ইংল্যান্ডের ড্যানি উইলেট তৃতীয় রাউন্ড শেষে আছেন শীর্ষে। পারের চেয়ে ৫ শট কম খেলে মোট ৬৭ শটে দিন শেষ করেছেন তিনি। তার মোট শটের সংখ্যা (-১৬) ২০০। 

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের