বিওএ মহাসচিব পদের নির্বাচনে শুটিং ফেডারেশনের অপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০২

বিওএ মহাসচিব পদের নির্বাচনে শুটিং ফেডারেশনের অপু হঠাৎ করেই উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আসন্ন নির্বাচন। বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু!

বিওএ’র কার্য-নির্বাহী কমিটির এই সদস্য বুধবার শুটিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এই প্রার্থীতা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমি নিজে শুটার ছিলাম। এখন সংগঠক হয়েছি, আমি জানি কীভাবে একটি সংগঠনকে এগিয়ে নিতে হয়। বিওএ’তে বিগত চারবছর কোনও পরিকল্পনা ছিল না। বিওএ’র কোনও ভবিষ্যত লক্ষ্য প্রনয়ন হয়নি। এভাবে একটি দেশের খেলাধুলা এগিয়ে যেতে পারে না। সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের দায়িত্বকালে এসএ গেমসে আমরা ১৮টি স্বর্ণ পেয়েছিলাম। অ্যাথলেটদেরকে দেড় বছর ট্রেনিং করানো হয়েছিল। অথচ এবার মাত্র দুই মাস ট্রেনিং করিয়ে চার স্বর্ণ পেয়েছি।’

অপু আরও যোগ করেন, ‘আমি শুটিং ফেডারেশনে দু’জন বিদেশি কোচ রেখেছি অলিম্পিক শুটার তৈরি করার জন্য। চারবছরে চারশ’ শুটার তৈরির লক্ষ্য আমাদের রয়েছে।’

এসময় নিজের পরিকল্পনার কথাও শোনান তিনি, ‘আমি বিওএ’র মহাসচিব হলে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করবো। শাহেদ ভাই আমার খুব প্রিয় মানুষ। তার বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। আমি বিওএ’র মহাসচিব হতে চাচ্ছি কারণ পরিবর্তন আনতে চাই।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী