রোল বল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৩

রোল বল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সোমবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে হেরে রোল বল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ, তবে সেটা মেয়েদের দল। আশা জাগিয়েও তারা প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ছেলেরা। মঙ্গলবার নেপালের বিপক্ষে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

রোল বল বিশ্বকাপের আগের তিন আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল সপ্তম হওয়া। এবার নিজেদের মাঠে সফলতাকে আরও সমৃদ্ধ করল তারা। মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৬-৩ গোলে হারায় বাংলাদেশ।

৪-০ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ, কিন্তু আরও দুটি দেয়। হৃদয়ের ৩টি, সোহাগ ২টি ও আরাফাত একটি গোল করলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অবশ্য কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতেই কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। কারণ আগের ম্যাচগুলোতে তাদের জয়ের ব্যবধান ছিল বেশ বড়। ১৯-১ ব্যবধানে হংকংকে হারিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে তারা হারায় ৯-২ ব্যবধানে। শেষ ষোলোতে বাংলাদেশের ছেলেরা ১২-১ গোলে চাইনিজ তাইপেকে হারায়।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী