মায়ামিতে ফেদেরার-নাদালের রোমাঞ্চকর ফাইনাল

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১১:০১আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১১:০৫

মায়ামিতে ফেদেরার-নাদালের রোমাঞ্চকর ফাইনাল ১৩ বছর আগে এই মায়ামিতেই দেখা হয়েছিল তাদের প্রথমবার। এরপর কালের পরিক্রমায় ফেদেরার-নাদালের দ্বৈরথ টেনিস বিশ্বের কাছে পরিণত হয়েছে চরম আকাঙ্ক্ষিত লড়াইয়ে। সেই মায়ামিতেই রবিবার আরেকটি রোমাঞ্চকর ফাইনাল নিয়ে হাজির হচ্ছেন টেনিসের দুই কিংবদন্তি।

নাদাল আগেই ফাইনাল নিশ্চিত করেছিলেন ইতালির ফাবিও ফগনিনিকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে। স্প্যানিশ তারকা সহজে ফাইনাল নিশ্চিত করলেও ফেদেরারকে ঘাম ঝরাতে হয়েছে রীতিমত। কিরগিওজকে ৭-৬ (৯), ৬-৭ (৯), ৭-৬ (৫) গেমে হারিয়েছেন তিনি।

আনপ্রেডিক্টেবল কিরগিওজ অবশ্য হেরে যাওয়ার পরই হতাশায় র‌্যাকেট তিনবার কোর্টে আঘাত করেছিলেন। সঙ্গে পেয়েছিলেন দর্শকদের দুয়ো! আর এমন জয়ের পর তৃপ্তি নিয়েই ফেদেরার বলেছিলেন, ‘এভাবে জয় পাওয়াটা আসলেই দুর্দান্ত কিছু। এটা ভিন্নভাবেও হতে পারতো। বলতে গেলে নড়বড়ে পরিস্থিতি ছিল।’

এই জয়ের পরই ফাইনালে দেখা হবে প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে। সেই দ্বৈরথকে ঘিরে ফেদেরার যে রোমাঞ্চিত তা প্রকাশ করেছেন এভাবেই, ‘আমার বিশাল প্রতিদ্বন্দ্বী। আমাকে পুরোনো দিনের কথাই মনে করিয়ে দিচ্ছে।  

একই কথা অবশ্য বলেছেন ক্লে কোর্টের রাজা নাদালও, ‘আমি ফেদেরারের সঙ্গে খেলতে সত্যি মুখিয়ে আছি। আমার জন্য ফেদেরার অনেক বড় চ্যালেঞ্জের নাম। শুধু আমার জন্যই না মনে হয় সবার জন্যই।’

এর আগে ফেদেরার ২০০৫ ও ২০০৬ সালে শিরোপা জিতেছেন। এরপর এই টুর্নামেন্টের ফাইনালে আর যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা ৩৫ বছর বয়সেও ফের ক্ষুরধার পারফরম্যান্সে এগিয়ে এলেন সেই মঞ্চে।

এবছর টা যে ফেদেরারের উত্তুঙ্গ পারফরম্যান্সের বছর তা বলে দেয় পরিসংখ্যানই। যেটা ১৮-১। ২০০৬ সালের পর এবারই উড়ন্ত সূচনা হলো এভাবে। যে বছরের ঝুলিতে রয়েছে জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেন এবং দুই সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। টানা ১০টি ম্যাচ জেতার ফর্মতো রয়েছেই। এবার হয়তো মায়ামিতেই যোগ হবে আরেকটি শিরোপা!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের