মেয়েদের জাতীয় যুব হ্যান্ডবলে চ্যাম্পিয়ন নওগাঁ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ১৮:০৫আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:০৫

নওগাঁর শিরোপা উল্লাস মেয়েদের জাতীয় যুব হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা দল। বৃহস্পতিবার ফাইনালে ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২৭-১৭ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

হ্যান্ডবলে নওগাঁর মেয়েদের এটা প্রথম শিরোপা। এর আগে একবার করে রানার্সআপ ও তৃতীয় হয়েছিল তারা।

ফাইনালের শুরু থেকেই জামালপুরের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে নওগাঁ। প্রথমার্ধেই ১৩-৮ গোলে এগিয়ে যায় তারা। এর পর দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান হয় ২৭-১৭।

নওগাঁর হয়ে নূরজাহান ১২টি, পূর্ণিমা ৬টি ও নাজনিন ৫টি গোল করেন। আর জামালপুরের হয়ে আলপনা ৫টি ও মিষ্টি করেন ৪ গোল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নওগাঁর পূর্ণিমা। সেরা গোলরক্ষক হন জামালপুরের ফওজিয়া।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম