বাংলাদেশের প্রথম মহিলা কারাতে জাজ সিএমপি’র লতা পারভীন

চট্টগ্রাম ব্যুরো
১৯ আগস্ট ২০১৭, ২০:৩০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:৩৭

স্বর্ণপদক জয়ী লতা পারভীন বাংলাদেশের প্রথম মহিলা কারাতে জাজ হিসেবে এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স পেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লতা পারভীন। সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের আয়োজনে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাজ নির্বাচিত হনবাংলাদেশ পুলিশের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ লতা।

সিএমপি সূত্র জানায়, গত ৩ থেকে ৬ আগস্ট পর্যন্ত রাজধানী কলম্বোতে এশিয়ান কারাতে ফেডারেশনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তান এতে অংশ নেয়।

পরীক্ষায় অন্য দেশগুলোকে পেছনে ফেলে বাংলাদেশের পরীক্ষার্থীরা ঈর্ষনীয় সফলতা দেখান। ৬ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ লাইসেন্স পরীক্ষায় উর্ত্তীর্ণ হন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

পরীক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের কৃতী খেলোয়াড় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় হ্যাটট্রিক স্বর্ণ বিজয়ী ‘কারাতে কন্যা’ লতা সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের প্রথম কারাতে মহিলা জাজ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের