চলে গেলেন সাফে সোনাজয়ী শুটার হায়দার আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৭:৫৩আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:০২

হাসপাতালের বিছানায়  হায়দার আলী বেশ কিছুদিন ধরে ভুগছিলেন কিডনি জটিলতায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখান থেকে আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না সাফ গেমসে সোনাজয়ী শুটার হায়দার আলী।

শুক্রবার দিবাগত রাত ১টায় মারা গেছেন রাজশাহীতে জন্ম নেয়া এই শুটার। তার বয়স হয়েছিল ৫৯ বছর। স্বামীবাগের একটি মসজিদে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

বিদেশের মাটিতে বাংলাদেশের যে ক’জন শুটার লাল-সবুজ পতাকা উড়িয়েছেন, তাদের মধ্যে হায়দার আলী অন্যতম। ১৯৯১ সালে কলম্বো সাফ গেমসে পিস্তলের দলীয় ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। পরের বছর সাফ শুটিংয়ে ৫০ মিটার পিস্তলেও পেয়েছিলেন সোনা। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পর জড়িয়ে পড়েন কোচিংয়ে। শুটিং ফেডারেশনের কোচ ছাড়াও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন তিনি।

হায়দার আলীকে হারিয়ে তার সতীর্থ সাফে সোনাজয়ী শুটার সাইফুল আলম রিংকি মর্মাহত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘হায়দার আলী ভালো শুটার ছিলেন। কোচ হিসেবেও সফল ছিলেন তিনি। তাকে হারিয়ে আমাদের শুটিংয়ের অনেক ক্ষতি হলো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম