টাঙ্গাইলে আন্তঃউপজেলা কাবাডি শুরু

টাঙ্গাইল সংবাদদাতা
০১ নভেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:৩৯

টাঙ্গাইলে আন্তঃউপজেলা কাবাডি শুরু বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে আইজিপি অনূর্ধ্ব-২১ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা। বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় টাঙ্গাইল-মির্জাপুর উপজেলা বনাম ভূঞাপুর-গোপালপুর উপজেলা। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ৮টি উপজেলার দল খেলায় অংশ নিয়েছে।  

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন, টাঙ্গাইল মডেল থানার ওসি মো. সাইদুল রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজসহ অন্যরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের