সের্গেই বুবকাকে আমন্ত্রণ অ্যাথলেটিকস ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৭:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:৩২

সের্গেই বুবকা পোল ভল্ট আর সের্গেই বুবকা যেন সমার্থক। পোল ভল্টকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া বুবকাকে দেখা যেতে পারে ঢাকায়। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৪১তম জাতীয় ‍সিনিয়র অ্যাথলেটিকস। এই প্রতিযোগিতা চলার সময় বুবকাকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড গড়া কিংবদন্তি অ্যাথলেট এখনও আসার নিশ্চয়তা দেননি। তবে এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি দাহলান জুমান আল-হামাদের ঢাকায় আসা নিশ্চিত। দাহলানকে নিয়ে আসতে অনেকদিন ধরেই চেষ্টা করছিল অ্যাথলেটিকস ফেডারেশন। তাদের প্রচেষ্টা সফল। এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন সভাপতির ২১ ডিসেম্বর ঢাকায় পা রাখার কথা।

এ বিষয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির শনিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা সের্গেই বুবকাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি ঢাকায় আসতে পারেন।’

বুবকা এখনও সাড়া না দিলেও দাহলান নিশ্চিত করেছেন ঢাকায় আসা। আলী কবির বলেছেন, ‘এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি ই-মেইল করে আসার কথা আমাদের জানিয়েছেন। আমাদের সাধারণ সম্পাদক কাতারে গিয়ে তার সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত করেছেন। দাহলানের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। গত আগস্টে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চলার সময় তাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিন দিনের সফরে আসতে রাজি হয়েছেন তিনি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী