যুব গেমস বক্সিংয়ে রাজশাহীর জয়জয়কার

রাজশাহী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ২১:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২১:২১

যুব গেমস বক্সিংয়ে রাজশাহীর দাপট বাংলাদেশ যুব গেমসের বক্সিং প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে ১০টি ওজন শ্রেণির সবটাতে প্রথম হয়েছে রাজশাহী।

নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে দুটি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন রাজশাহীর শেখ লিমন ও অনিক হাওলাদার। এদের মধ্যে ৪৪ কেজি ওজন শ্রেণিতে রাজশাহীর শেখ লিমন তিন রাউন্ড খেলে অন পয়েন্টে পাবনার আবির রহমানকে ও একই ব্যবধানে ৫২ কেজি ওজন শ্রেণিতে অনিক হাওলাদার পাবনার দেলোয়ার হোসেনকে হারিয়ে প্রথম হয়েছেন।

এছাড়া রাজশাহীর অন্য খেলোয়াড়দের মধ্যে তরুণ বিভাগে ৪৬ কেজি ওজন শ্রেণিতে উৎসব আহমেদ, ৪৯ কেজি ওজন শ্রেণিতে আবু তালহা, ৫৬ কেজি ওজন শ্রেণিতে মনি ইসলাম ও ৬০ কেজি ওজন শ্রেণিতে সাহিল হোসেন এবং তরুণী বিভাগে ৪৪ কেজি ওজন শ্রেণিতে কোহিনুর খাতুন, ৪৬ কেজি ওজন শ্রেণিতে সোহানা ইসলাম ও ৫১ কেজি ওজন শ্রেণিতে ফাতেমা খাতুন প্রথম হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বশির আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এই প্রতিযোগিতায় রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের