দিল্লিতে রানারআপ জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৩২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৩২

দিল্লিতে রানারআপ জিয়া ভারতের নয়া দিল্লিতে ১৮তম দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় রানারআপ হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের জিয়াউর রহমান। বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টার ১০ খেলায় ৮ পয়েন্ট পেয়েছেন।

মঙ্গলবার দশম ও শেষ রাউন্ডে জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিকায়ন মুরালির সঙ্গে ড্র করেন। জিয়ার সঙ্গে আরও দুইজন ৮ পয়েন্ট করে অর্জন করেন, টাইব্রেকিংয়ে জিয়া রানারআপ হন। আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার নাইডিসচ আরকাইজ সাড়ে আট পয়েন্ট পেয়ে এ ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

জিয়া এ ইভেন্টের ১০ খেলায় ৭টিতে জিতেছেন, ২ ড্র করেন ও ১টি হেরে যান। তিনি চতুর্থ রাউন্ডে ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ট্রান তিয়েন মিনকে, পঞ্চম রাউন্ডে তাজিকিস্তানের গ্র্যান্ড মাস্টার আমানাতোভ ফারুককে, অষ্টম রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার রোজুম ইভানকে ও নবম রাউন্ডে নেদারল্যান্ডসের গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভকে হারান।

রানারআপ হিসেবে জিয়া চার লাখ ভারতীয় রুপি পুরস্কার পেয়েছেন। এছাড়া এ ইভেন্টে তার রেটিং ৩১ পয়েন্ট বেড়েছে। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২১০তম, বগুড়ার মিজানুর রহমান ৩ পয়েন্ট নিয়ে ২৪৩তম ও মোঃ আবুল কাশেম ২ পয়েন্ট নিয়ে ২৫৫তম হন।

২৪টি দেশের ২৭ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মেয়ে গ্র্যান্ড মাস্টার, ২৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৫ জন মেয়ে আন্তর্জাতিক মাস্টারসহ ২৬৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে