বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ২০:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২১:০১

বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক আনন্দ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়ে গেলো শনিবার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটরিয়ামে ২০১৮-১৯ মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা মামুন এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।

সহসভাপতি ছাড়া বাকি সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে পরাগ আরমান (১২৮ ভোট) ও শেখ সাইফুর রহমান (১০৬ ভোট) নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন বিমান ভট্টাচার্য (প্রধান নির্বাচন কমিশনার), মোফাখখারুল ইসলাম দিলখোশ, মোস্তাক আহমেদ ও ইয়াহিয়া মুন্না (নির্বাচন কমিশনার)।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা মামুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান। আর্থিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক সামন হোসেন। সংশোধন সাপেক্ষে যা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সাধারণ সদস্যরা।

পূর্ণাঙ্গ কমিটি: মোস্তফা মামুন (সভাপতি), পরাগ আরমান ও শেখ সাইফুর রহমান (সহ সভাপতি), সুদীপ্ত আহমদ আনন্দ (সাধারণ সম্পাদক), আশরাফ হোসেন মিথুন ও সামন হোসেন (যুগ্ম সম্পাদক), রাহেনুর ইসলাম (অর্থ সম্পাদক), কবিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), জিয়াউদ্দিন সাইমুম (দপ্তর সম্পাদক), ইকরামউজ্জামান, খায়রুল ইসলাম শাহীন, আমিনুল হক মল্লিক, সাহাবউদ্দিন সাহাব, কাজী শহীদুল আলম, তালহা বিন নজরুল, রাকীবুর রহমান, রাশিদা আফজালুন্নেছা, রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব সরকার (সদস্য)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের