নিজ শহরে ত্রিমুকুট জিতে উচ্ছ্বসিত শাপলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০০

শিরোপা হাতে চ্যাম্পিয়ন আনসারের শাপলা ২০১৬ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছিলেন শাপলা আক্তার। নিজের শহর পাবনাতে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন আনসারের এই শাটলার। জাতীয় আসরে ত্রিমুকুট জিতে সবাইকে চমকে দিয়েছেন। পাবনার এই আসরে ১৮ দলগত পয়েন্ট নিয়ে সেরা হয়েছে আনসার। আর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেনাবাহিনী।

ফাইনালে এককের লড়াইয়ে সেনাবাহিনীর এলিনা সুলতানাকে ২১-১৫ ও ২১-১২ পয়েন্টে হারিয়েছেন আনসারের শাপলা। দ্বৈতের লড়াইয়ে দুলালী ইসলামের সঙ্গে জুটি বেধে সেরা হন। সেনাবাহিনীর এলিনা-নাবিলা জুটিকে হারান ২২-১০, ১৪-২১ ও ২৩-২২ পয়েন্টে।

মিশ্র দ্বৈত ইভেন্টে সঙ্গী ছিলেন আনসারেরই রাহাত কবীর খালেদ। এই জুটিই আনসারেরই দুলালী হালদার ও আহসান হাবীব পরশ জুটিকে হারান ২১-১৭ ও ২১-১৮ পয়েন্টে।

নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে পাবনারই মেয়ে শাপলা বেশ উচ্ছ্বসিত, ‘নিজেকে ধরে রাখতে অনেক পরিশ্রম করছি। জাতীয় আসরে তার প্রতিদান পেয়েছি। খেলাটা এখনও উপভোগ করছি। যতদিন উপভোগ করবো, ততদিন চালিয়ে যাবো।’

২০০৫ সালে জুনিয়র আসর দিয়ে শাপলার পথচলা শুরু। অভিষেকেই সেরা হন। পরের বছর সিনিয়রদের আসরে দ্বৈতে চ্যাম্পিয়ন। একক ও মিশ্র দ্বৈতে রানারসআপ। ২০০৭ সালে এককে প্রথম চ্যাম্পিয়নের স্বাদ পান। পরের বছর তো ত্রিমুকুট! ২০১১ সালেও তাই। ২০১৪ ও ২০১৬ সালে শাপলা পারফরম্যান্স ধরে রেখেছেন। এসএ গেমসে জিতেছেন ব্রোঞ্জ।

এদিকে পুরুষদের এককে সিলেট জেলার সালমান খান ১৯-২১, ২১-১৭ ও ২১-২২ পয়েন্টে আনসারের মোহাম্মদ মিনহাজকে হারিয়ে সেরা হয়েছেন। দ্বৈতে আনসারের রাহাত কবির খালেদ ও জামিল আহমেদ দুলাল ২১-১১ ও ২১-১৯ পয়েন্টে একই সংস্থার মোয়াজ্জেম হোসেন অহিদুল ও মোহাম্মদ মিনহাজকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী