মিরপুরে সাকিব-কন্যার ‘খেলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৯

বাবার সঙ্গে মাঠ আর ড্রেসিংরুমে ঘুরেছে ছোট্ট অব্রি। ছবি-বিসিবি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার বেলা সাড়ে তিনটায় অনুশীলন ছিল বাংলাদেশ দলের। মাঠে থাকলেও অনুশীলন করেননি টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরিতে পড়ে টেস্ট সিরিজের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার নিয়ে এসেছিলেন মেয়ে আলাইনা হাসান অব্রিকে। সাকিব-কন্যাই ছিল সবার আগ্রহের কেন্দ্রে।

মিরপুর স্টেডিয়ামে সবার আগ্রহ ছিল সাকিব-কন্যাকে ঘিরে। ছবি-বিসিবি বাবার সঙ্গে মাঠ আর ড্রেসিংরুমে ঘুরলো ছোট্ট অব্রি। স্টেডিয়ামে সবার চোখ খুঁজে বেড়ালো বিশ্বসেরা অলরাউন্ডারের একমাত্র সন্তানকে। ক্রিকেটারদের কঠোর অনুশীলনের মাঝে সে যেন ছিল আনন্দের উপলক্ষ্য।

সাকিবের সঙ্গে মিরপুরের সবুজ ঘাসে ফুটবল নিয়ে মেতে উঠেলো অব্রি, কিছুক্ষণ ক্রিকেটও খেললো। বাবার মতো বাঁ হাতে বলও ছুড়লো। যা দেখে অনেকের মন্তব্য, ‘অব্রি কি বাবার মতো বাঁহাতি স্পিনার হবে!’

বাবার মতো বাঁ হাতে বোলিংয়ের চেষ্টা। ছবি-বিসিবি কথাটা শুনে সাকিব শুধু হাসলেন। অব্রির অবশ্য কারও কথায় কান দেওয়ার সময় নেই। সে মনের আনন্দে ‘বোলিং’ করলো, ফুটবল নিয়ে ছোটাছুটি করলো।

২০১৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেওয়া অব্রির অন্যরকম একটা দিন কাটলো ‘হোম অব ক্রিকেটে’। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম