যুব গেমসের মশাল জ্বলবে আসিফের হাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৪

আসিফ হোসেন খান (ছবি: ফেসবুক) ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস ও এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খান জ্বালাবেন এবারের যুব গেমসের মশাল। আগামী ১০ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে যুব গেমসের উদ্বোধন।

শনিবার স্টিয়ারিং কমিটির অষ্টম সভা হয়ে গেল। সেখানে বিওএ আনুষ্ঠানিকভাবে মেশিন টুলস ফ্যাক্টরির কারিগরি সহায়তায় আধুনিক মানের তৈরি মশাল বুঝে পেয়েছে। বিওএ ও সেনাপ্রধান জেনারেল আবু বেলার মোহাম্মদ শফিউল হকের হাতে এই মশাল বুঝিয়ে দেওয়া হয়।

এই মশাল ৮টি বিভাগের কাছে পরে বুঝিয়ে দেওয়া হবে। ১৯ কোটি টাকা বাজেট নির্ভর বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে অংশ নেবে ২ হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ। স্টিয়ারিং কমিটির সভায় এসব চূড়ান্ত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করা হবে বিকেল ৪টায়। সাড়ে ৪টা পর্যন্ত গ্যালারিতে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শক।

সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। লেজার শো’র মাধ্যমে বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা আছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম