সাউথ এশিয়ান আর্চারিতে পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ২১:৩১আপডেট : ২২ মার্চ ২০১৮, ২১:৩১

শুরু হচ্ছে সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস আগামী ২৪ থেকে ২৭ মার্চ বিকেএসপিতে ‘সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস’ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সাউথ এশিয়ার চারটি দেশ থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬৩ জন পুরুষ ও মহিলা আর্চার অংশ নেবেন।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শক্তিশালী ভারত, নেপাল ও শ্রীলঙ্কা এই আসরে অংশ নিচ্ছে। পাকিস্তান দলের ভিসা নিয়ে সমস্যা আছে। ২৬ মার্চের আগে আসতে পারলে অংশ নিতে পারবে তারা। আর ভুটান দল নিজ সরকার থেকে অনুমতি না পাওয়ায় এই আসরে অংশ নিতে পারছে না। লড়াই হবে মোট ৩০টি পদকের জন্য।

সাউথ এশিয়ান আর্চারির প্রথম আসর বসেছিল বিকেএসপিতে, ২০০৬ সালে। ২০০৮ সালে ভারতে হলেও তারপর আর কোনও আসর হয়নি। ১০ বছর পর এবার হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। বৃহস্পতিবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বলেছেন, ‘এবার নিয়ে তৃতীয় আসর হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় সব দেশে আর্চারির অবকাঠামো নেই। শ্রীলঙ্কা এবার আয়োজক হতে চাইলেও পারেনি। বাংলাদেশ আবারও স্বাগতিক হয়েছে। এবার আমাদের আর ভারতের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে। আমরা স্বর্ণপদকের জন্য লড়াই করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মো: আনিসুর রহমান দিপু ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের