দিন শুরু জয়ে, শেষ হারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ২০:০৭আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২০:৫৭

আফগানিস্তানের গোলমুখে বাংলাদেশের আক্রমণ দক্ষিণ এশিয়ান হ্যান্ডবলে একই দিনে দুটি অভিজ্ঞতা হলো বাংলাদেশের মেয়েদের। ভারতের লক্ষ্ণৌতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে জেতার পর আরেক ম্যাচে নেপালের কাছে হেরেছেন ডালিয়া-রুপারা।

রবিবার প্রথম ম্যাচে ভুটানকে হারায় বাংলাদেশ। পরদিন টানা জয় পেলো আফগানিস্তানের বিপক্ষে। ৩৫-৯ গোলে তারা হারায় আফগানদের। সকালের এই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ১৭-৪ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশের পক্ষে সুমি সর্বোচ্চ ৯টি গোল করেন। এছাড়া রুবিনা ৮টি, ডালিয়া ৪টি, শিরিনা, আল্পনা ও শিল্পী ৩টি করে গোল করেন। আফগানিস্তানের পক্ষে হুমায়রা ৪টি এবং লিডা ও নাজামির করেন ২টি করে গোল।

কিন্তু বিকেলের ম্যাচে সেই ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৬-১৭ গোলে নেপালের কাছে হেরে যায় তারা। এই হারের পরও প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকছে ডালিয়া-রুপাদের।

মঙ্গলবার শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী