থাকছেন পার্ক তে গুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৮:২৮আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৮:৩০

পার্ক তে গুন দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তে গুনের চুক্তির মেয়াদ বাড়বে কিনা, এ নিয়ে সংশয় ছিল। সাঁতার ফেডারেশনের কেউ কেউ তার বিরুদ্ধে থাকলেও শেষ পর্যন্ত জয় হয়েছে পার্কেরই। আরও এক বছর বাংলাদেশ সাঁতার দলের কোচ থাকছেন তিনি।

সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতে কোরিয়ান কোচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যদিও কোরিয়ান কোচের বেতন দিচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। নতুন চুক্তির বিষয়টি ফেডারেশন থেকে চিঠি দিয়ে তাদের জানিয়েও দেওয়া হবে।

ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নির্বাহী কমিটির সভাতে পার্ককে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভাপতি এই বিষয়ে ইতিবাচক। তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আর পার্ক তো সফল কোচ। তার হাত ধরে আমরা সাফল্য পেয়েছি। আগামী এসএ গেমসেও যেন সাফল্য আসে, সেই চেষ্টা থাকবে।’

দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তে গুন চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে খুশি, ‘আমি শুনেছি, আমার মেয়াদ বাড়ছে। এটা বাংলাদেশের সাঁতারের জন্য ভালো দিক। এই দেশকে আরও সাফল্য এনে দিতে চাই। সেরা সাঁতারু প্রকল্পকে আরও এগিয়ে নিতে চাই। এসএ গেমসসহ অন্য আসরে ভালো করার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম