ইন্দোনেশিয়া থেকে তৃপ্তি নিয়ে ফিরেছে ব্যাডমিন্টন দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ২১:২১আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২১:২৪

বাংলাদেশের এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন দল ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রিকোয়ার্টার ফাইনালে খেলার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এককে রাউন্ড ‘৩২’ থেকে শাটলাররা বিদায় নিলেও দ্বৈতে প্রিকোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছে।

পুরুষ এককে বাংলাদেশের সিবগাত উল্লাহ ২১-১৪, ২১-১২ পয়েন্টে ম্যাকাউয়ের লংকে হারান। কিন্তু রাউন্ড ৩২-এ সিঙ্গাপুরের জিয়া ওইয়ের কাছে হারতে হয়েছে তাকে। আরেক বাংলাদেশি আব্দুল হামিদ লোকমান ২১-১১, ২১-৬ পয়েন্টে মঙ্গোলিয়ার তেমুল গম্ভোদোসকে হারালেও পরের রাউন্ডে গিয়ে আর জিততে পারেননি। রাউন্ড ৩২-এ ২১-০৬, ২১-৮ পয়েন্টে চীনের সিয়াং ওংলির কাছে হারতে হয়েছে তাকে।

পুরুষ দ্বৈতে আব্দুল হামিদ লোকমান ও গৌরব সিংহ জুটি সাফল্য পেয়েছেন। শুরুতে তারা ২১-১১, ২১-১০ পয়েন্টে মায়ানমারের আরি কং ও ইয়ান জয়িংকে হারান। তারপর রাউন্ড ৩২-এ ২২-২০, ২১-১৬ পয়েন্টে শ্রীলঙ্কার ডি সিলভা ও থামাত দিয়াসকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তারা। প্রিকোয়ার্টারে অবশ্য দক্ষিণ কোরিয়ার তাই ওয়াং সিং ও সেন ওয়াংয়ের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে।

দলের কোচ এনায়েত উল্লাহ খান এই ফলে খুশি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ম্যাকাও ও শ্রীলঙ্কার মতো দলকে হারানো কম কথা নয়। সাধারণত জুনিয়রদের আসরে প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড নেই। সেখানে স্বল্প দিনের অনুশীলনে দল প্রিকোয়ার্টার ফাইনালে খেলেছে। এটা ব্যাডমিন্টনের জন্য ভালো দিক।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী