এসএ গেমসে ৮টি সোনা জয়ের লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ২২:৪৯আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২২:৫০

গত এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত (বাঁয়ে) ও মাহফুজা খাতুন শিলা ২০১৬ সালে ভারতের শিলং-গৌহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৪টি সোনা জিতেছিল বাংলাদেশ। আগামী মার্চে নেপালের কাঠমান্ডু-পোখরা থেকে অন্তত ৮টি সোনা নিয়ে আসার লক্ষ্য বাংলাদেশ দলের।

এ প্রসঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতে আমরা চারটি সোনা জিতেছিলাম। নেপালে ভারতের চেয়ে অন্তত দ্বিগুণ সোনা জিততে চাই। লক্ষ্যপূরণে আমরা চেষ্টা করবো।’

আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান গেমস। তারপরই এসএ গেমসের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন বিওএ মহাসচিব, ‘এশিয়ান গেমসের পর অক্টোবর থেকে ট্রেনিং শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে আমাদের পরিকল্পনা করতে হবে, টাকা জোগাড় করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা বিদেশি কোচ সহ প্রয়োজনীয় সব কিছু দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় ভালো ফলের জন্য পাঁচ মাস যথেষ্ট সময়। তবে এসএ গেমসের ২৭টি ডিসিপ্লিনে আমরা অংশ নেবো না, দু-একটি বাদ পড়বে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম